লালমনিরহাটে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কে গতকাল বুধবার রাতে একটি যাত্রীবাহী বাস থেকে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছেন চোরাচালানবিরোধী টাস্ক ফোর্সের সদস্যরা। এ সময় বাস থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন—লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারি গ্রামের আলমগীর (৪০), পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উথারমারা গ্রামের জিয়াউর রহমান (৩৫), জেলা সদর উপজেলার পশ্চিমা গুড়িয়াদহ গ্রামের দুলাল (২৬), কালীগঞ্জ উপজেলার ভোটমারি গ্রামের হুমায়ুন কবীর (২৮) এবং জেলা সদরের বড়বাড়ি গ্রামের পরিমল চন্দ্র (২৮)।এদিকে বাসের অন্য যাত্রীদের স্বার্থে এবং যেকোনো সময় হাজির হওয়ার শর্তে বাসের চালককে ছেড়ে দেওয়া হয়। তবে বাসের হেলপারকে আটক করা হয়েছে।বাংলাদেশ রাইফেলসের লালমনিরহাট ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম, সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সোবহান ও জাফর ইকবাল।সদর থানার উপপরিদর্শক আবদুস সোহবান বলেন, উদ্ধার করা হেরোইন পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। তখনই সন্দেহভাজন পাঁচজনের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা করা হবে।