লালমনিরহাটে নিপাহ ভাইরাস আতঙ্ক কেটে গেছে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেছেন, গত তিন দিনে হাতীবান্ধায় আর কোনো নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। তাই শুধু হাতীবান্ধা নয়, পুরো লালমনিরহাট জেলায় এ আতঙ্ক কেটে গেছে। নিরাপদ দূরে চলে যাওয়া লোকজন ঘরে ফিরতে শুরু করেছে। জমে উঠছে হাটবাজারগুলো। মানুষজন স্বাভাবিক কাজকর্ম শুরু করছে।আজ শুক্রবার দুপুরে এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ও চিকিৎসাধীন রোগীদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মন্ত্রী এ রোগে মৃত্যুবরণকারী ও আক্রান্ত ২০টি পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেন। আর্থিক অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী হাতীবান্ধা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশ নেন।