লালমনিরহাটে যুবলীগ নেতাকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে দুর্বৃত্তেরা ইকবাল কবির রিপন নামে একজনকে জবাই করে হত্যা করেছে। তিনি সদর উপজেলা যুবলীগের সহসভাপতি ছিলেন। পুলিশ আজ বুধবার সকালে সদর উপজেলার জুরাবান্দা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তেরা ইকবালকে জবাই করে হত্যা করে এবং মৃতদেহটি ওই গ্রামের ধানখেতে ফেলে যায়। স্থানীয় লোকজন আজ সকালে মৃতদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।