লালমনিরহাটে রায় ঘোষণা ২৩ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলায় আজ মঙ্গলবার লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নে ২৪ জওয়ানের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। সাক্ষ্য প্রদান শেষে বিশেষ আদালত-১৩-এর সভাপতি কর্নেল মো. সালেহ আহমাদ ২৩ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। আদালত সূত্রে জানা গেছে, গত রোববার থেকে আজ পর্যন্ত এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। আদালতে অভিযুক্ত ২৪ জন আসামির প্রত্যেকেই লিখিত ও মৌখিক উভয়ভাবে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। তাঁদের মধ্যে ১৭ জন দোষ স্বীকার করে বিবৃতি দিলেও সাতজন নির্দোষ দাবি করে সাক্ষীদের জেরা করেন। প্রসঙ্গত, গত ২৬ জুলাই লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-২-এ মামলার বিচারকাজ শুরু হয়ে ২৭ জুলাই পর্যন্ত চলার পর ৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।