লালমনিরহাটের মহেন্দ্রনগরে ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় আজ শনিবার সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।একই সময় একই স্থানে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দেওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন সরকার প্রথম আলো ডটকমকে বলেন, ঈদের আগে বিশেষ ভিজিএফের ১৫ বস্তা চাল লুটের ঘটনায় লালমনিরহাট সদর থানায় গতকাল শুক্রবার একটি মামলা হয়। মহেন্দ্রনগর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবদুস সোবহান মণ্ডল মামলাটি দায়ের করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আজ একই সময় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মানববন্ধন ও সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।