লালমোহনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা গ্রামে গতকাল বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আবদুল গনি (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আবদুল গনি বাঁশ নিয়ে তুলা গাছে উঠে তুলা পাড়ার চেষ্টা করছিলেন। এ সময় বাঁশটি কাত হয়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। বাঁশটি কাঁচা হওয়ায় আবদুল গনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মাটিতে পরে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফুলবাগিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।