লালশার্টদের বিরুদ্ধে অভিযান চলবে: থাই সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সরকার বলছে, লালশার্টদের বিরুদ্ধে অভিযান চলবে। যদিও তারা জাতিসংঘের মধ্যস্থতায় আলাপ-আলোচনা চাচ্ছে। সরকারি একজন মুখপাত্র বলেছেন, সেনাবাহিনী প্রত্যাহার করার কোনো প্রশ্নই আসে না। যেহেতু কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের ওপর অস্ত্র প্রয়োগ করছে না। সেনবাহিনী শুধু অস্ত্রধারী লালশার্ট সমর্থকদের লক্ষ্য করে গুলি ছুড়ছে।মুখপাত্র বলেন, তাদের অবিলম্বে অস্ত্রত্যাগ করার জন্য বলা হচ্ছে। এদিকে লালশার্ট সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব পাঠাচ্ছে। তারা সেনাবাহিনীর অভিযান বন্ধ করার দাবিও জানিয়েছে।ব্যাংককের জরুরি বিভাগ বলেছে, গত চার দিনের রক্তাক্ত সংঘর্ষে ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ২৩২ জন। লালশার্ট বিক্ষোভকারী ও সেনাবাহিনীর মধ্যে এই সংঘর্ষ চলছে। লালশার্ট সমর্থকেরা মধ্য মার্চ থেকে সরকারবিরোধী আন্দোলন চালাচ্ছে। তারা প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন চায়। সূত্র নিউইয়র্ক টাইমস।