সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে হত্যার আগে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা নিশ্চিত করতে রাসায়নিক (ভিসেরা) পরীক্ষা করবে ৎব। এ জন্য গতকাল মঙ্গলবার ৎবের পক্ষ থেকে আদালতে লাশ তোলার অনুমতি চেয়ে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। ৎবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক এম সোহায়েল বলেন, হত্যাকাণ্ডের পর সাগর-রুনির মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে, কিন্তু ভিসেরা পরীক্ষা হয়নি। হত্যার আগে তাঁদের কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা জানতেই কবর থেকে লাশ তোলার আবেদন করা হয়। সাংবাদিক দম্পতির পরিবারের সম্মতি নিয়েই ভিসেরা পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট সময় দিলে লাশ উত্তোলন করা হবে বলেও তিনি জানান। আদালত সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে ৎবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) জাফর উল্লাহ মামলার তদন্তের স্বার্থে পুনরায় ময়নাতদন্তের প্রয়োজন উল্লেখ করে সাগর-রুনির লাশ কবর থেকে উত্তোলনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এই আদেশ দেন।একই সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার আদেশ দেন এবং তাঁর উপস্থিতিতে এ লাশ উত্তোলন করার জন্য ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত। আদেশের অনুলিপি পাওয়ার পরপরই ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনোজ কুমার রায় গতকালই নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুজ্জামানকে দায়িত্ব দেন। মনোজ কুমার রায় প্রথম আলোকে বলেন, নিহত দম্পতির ময়নাতদন্তকালে ভিসেরা সংরক্ষণ করা হয়নি। এ কারণে ৎব আবার ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের আবেদন করে। আদালতের নির্দেশমতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আজিমপুর কবরস্থান থেকে সাংবাদিক দম্পতির লাশ উত্তোলনের সময় উপস্থিত থাকবেন। গতকাল আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতির মৃতদেহের ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হয়। এ হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে দেওয়া প্রতিবেদনে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে। এরপর ১৮ এপ্রিল মামলাটি ৎবের কাছে স্থানান্তর করতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) প্রতি নির্দেশ দেন হাইকোর্ট। ৎব মামলার তদন্ত শুরুর পর ঘটনাস্থল পরিদর্শন করে। তারা বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে। ৎব কর্মকর্তারা সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা করতে গিয়ে দেখেন, ময়নাতদন্তের সময় ভিসেরা সংরক্ষণ করা হয়নি।গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ।