লাশঘরে অ্যালার্ম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুর পর সংরক্ষণের প্রয়োজনে মানুষের মরদেহ হিমঘরে রাখা হয়। তবে চিকি ৎসক ভুলে কাউকে মৃত ঘোষণার পর যদি হিমঘরে রাখা হয়, তখন কী হবে? ওই ব্যক্তির চেতনা ফিরে এলে বোঝার উপায় কী? এসব বিষয় চিন্তা করে তুরস্কের মালাতিয়া প্রদেশের মিউনিসিপ্যালিটির হিমঘরে মরদেহের নড়াচড়া শনাক্ত করতে অ্যালার্ম (সংকেত) ব্যবস্থা স্থাপন করা হয়েছে। স্থানীয় কর্মকর্তা আকিফ কায়াদুরমুস বলেন, হিমঘরে রাখা কোনো অচেতন ব্যক্তি সামান্য নড়েচড়ে উঠলেও অ্যালার্ম বেজে উঠবে। এতে বোঝা যাবে ভেতরে কেউ জীবিত আছে। অরেঞ্জ অনলাইন