লাশের মিছিল, তার পরও ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকারের এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২০০০ সালে সিয়াচেনে ২০৪ জন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। ২০০১ সালে এ সংখ্যা ছিল ১৯৮। পরের বছরগুলোতে এ সংখ্যা কমলেও তা একেবারে বন্ধ হয়নি।প্রতিরক্ষা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) জি ডি বকশি অবশ্য মনে করেন, সিয়াচেনে ভারতীয় বাহিনী বেশ ভালোভাবে মোতায়েন আছে। নিহতের সংখ্যা কমে আসছে। সেনাসদস্যরা পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারছেন।শান্তি আলোচনায় ভারতের ভয়সিয়াচেন নিয়ে মনমোহনের এ ধরনের পরিকল্পনাকে বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার শামিল। লে জেনারেল (অব.) সেনয়ের মতে, সালতরো রিজে ভারতীয় সেনাসদস্য থাকার কারণে লাদাখ ও কারগিলের প্রবেশপথ বন্ধ হয়ে আছে। আর তাই ভারতীয় সেনা প্রত্যাহার করার বিষয়ে পাকিস্তান এভাবে উঠে পড়ে লেগেছে।এদিকে এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী সিয়াচেনে তাদের অবস্থান অব্যাহত রাখার পক্ষে যুক্তি-সংবলিত বক্তব্য প্রস্তুত করেছে। খুব শিগগির সরকারের কাছে তা তুলে ধরবে। তাদের মতে, সালতরো রিজ থেকে সহজে পাকিস্তান ও চীনা সেনাসদস্যদের গতিবিধি লক্ষ করা যায়। ভারতীয় সেনাদের কাছে খবর আছে, পাকিস্তান গিলগিট ও বালতিস্তানের বিরাট অংশের উন্নয়নের জন্য চীনাদের কাছে হস্তান্তর করেছে। এরই মধ্যে হাজার হাজার চীনা সেনাসদস্য ও প্রকৌশলী এসব এলাকায় আস্তানা গেড়েছেন। সালতরো রিজে ভারতীয় সেনাবাহিনীর এ অবস্থান জম্মু ও কাশ্মীরের প্রতিরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ।মেজর জেনারেল (অব.) বকশি বলেন, সেনাবাহিনীর কথা না রাখলে মনমোহন দেশের মানুষের সঙ্গে চরম অবিচার করবেন। অবশ্য সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজের পরিচালক ব্রিগেডিয়ার (অব.) গুরমিত কানওয়াল বলেছেন, বর্তমানে প্রযুক্তির কল্যাণে দূর থেকেও সেনাবাহিনীর গতিবিধি লক্ষ করা সম্ভব। তা ছাড়া পাকিস্তান প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। ব্রিগেডিয়ার (অব.) রাজিব উইলিয়ামসের মতে, ভারত ও পাকিস্তান দুই দেশের উচিত কারগিল ও সিয়াচেন থেকে চোখ ফিরিয়ে নেওয়া। এ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার হলে বরং প্রাণ ও মূল্যবান সম্পদ রক্ষা পাবে।ভারতে এমনও অভিযোগ উঠেছে, ব্যর্থ একটি আমল শেষ করতে যাচ্ছেন মনমোহন। এ অবস্থায় সিয়াচেনকে বেচে হলেও একটা শান্তি পুরস্কারের জন্য বেপরোয়া হয়ে উঠেছেন তিনি।ভারতের সাবেক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা সতীশ চন্দ্রের ভাষ্যমতে, ভারতের প্রতি হুমকিস্বরূপ সন্ত্রাস দমনের আশ্বাস এবং ভারতের প্রতি বৈরী ভাব ত্যাগ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সিয়াচেনের মতো সংবেদনশীল বিষয়ে আলোচনা করা ঠিক হবে না।কাশ্মীর বিতর্ককে ছাপিয়ে পাক-ভারত কূটনীতিপাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে তেহরিক-ই-ইনসাফের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা খুরশিদ মাহমুদ কাসুরি এক সাক্ষাত্কারে ইন্ডিয়া টুডেকে বলেন, ‘শান্তির পর্বতে’ রূপ নিতে পারে সিয়াচেন। ভারত ও পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং বেনজীর ভুট্টো সিয়াচেন নিয়ে একটি বোঝাপড়ায় পৌঁছেছিলেন। সিয়াচেনে মোতায়েন করা সেনাসদস্যের পেছনে দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করছে, যা কিনা সহজেই অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেত। কাসুরি বলেন, ‘ভারতীয় অনেক নাগরিকের আশঙ্কা, সিয়াচেন সেনাশূন্য হয়ে গেলে পাকিস্তান তা দখল করে নেবে। কিন্তু এসব না ভেবে দুই দেশের উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া।’কাসুরি চাইলেও আদপে সব বাধা ঠেলে ভারত ও পাকিস্তান এগিয়ে যেতে কি পারবে?