লাসিথ মালিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো নাম: সেপারামাদু লাসিথ মালিঙ্গাডাকনাম: স্লিঙ্গা মালিঙ্গা, পকেট রকেটজন্ম: ২৮ আগস্ট, ১৯৮৩, গলউচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চিপ্রিয় ও অন্যান্যআদর্শ: ওয়াকার ইউনুসশখ: রান্না করাখাবার: শ্রীলঙ্কান রাইস ও কারিক্রিকেটার না হলে: হয়তো ব্যাংকার হতামস্মরণীয় মুহূর্ত: প্রথম টেস্ট উইকেট, ড্যারেল লেহম্যানকে প্রথমে গালিতে ক্যাচ বানিয়েছিলাম, কিন্তু ওটা ছিল নো বল। পরে ওকেই এলবিডব্লু করিগায়ক: চামারা বীরাসিংহেসব সময় সঙ্গে থাকা চাই: মোবাইলপর্যটকদের স্বর্গ বলে খ্যাত হোক্কাডুয়া আর গলের মাঝখানে হাজার খানেক লোকের ছোট্ট গ্রাম রাথগামা। এই গ্রামেই দারুণ দুরন্তপনায় কেটেছে লাসিথ মালিঙ্গার শৈশব। সকালে ঘুম থেকে উঠেই নদীতে সাঁতার। মাঝে মাঝে সাঁতরে নদীর ওই পাড়ে গিয়ে খালাবাড়ির নারকেলগাছ থেকে নারকেল পেড়ে খেয়ে আবার সাঁতরে ফিরে আসা। এরপর স্কুল। দুটোয় স্কুল ছুটি, আড়াইটা থেকে শুরু ক্রিকেট খেলা। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত থামাথামি নেই।পুরো গ্রামটাই ক্রিকেট-পাগল। শুধু টিভিতে খেলা দেখাই নয়, গ্রামের ছেলে-বুড়ো সবাই মিলে একসঙ্গে খেলেও ক্রিকেটটা। আশপাশের গ্রামের সঙ্গে নিয়মিত ম্যাচ-টুর্নামেন্ট হয়। খেলা মানে টেনিস বলে সাগর সৈকতে খেলা। বছরের ৩৬৫ দিনই বিরতিহীন চলত খেলা। বৃষ্টিবাদলার জন্যও ব্যবস্থা ছিল। কাঠের একটা ফ্রেম বানানো হয়েছিল, যেটায় নারকেলের বড় বড় পাতা বিছিয়ে খেলা হতো বৃষ্টিতে।আজ যা ক্রিকেট বিশ্বের অপার কৌতূহল, মালিঙ্গার সেই বোলিং অ্যাকশন এই ‘সৈকত-ক্রিকেটেরই’ অবদান। সমুদ্রের বাতাস ভারী, কিন্তু টেনিস বল হালকা। বল করতে হতো তাই খুব দ্রত। আর রান আটকানোর সবচেয়ে ভালো উপায় ইয়র্কার দেওয়া। ওভারের ছয়টি বলই দ্রুতগতির ইয়র্কার করতে চাইতেন মালিঙ্গা, আর এতেই ধীরে ধীরে তাঁর অ্যাকশন হয়ে ওঠে রাউন্ড আর্ম।মনের আনন্দে খেলতে খেলতে একদিন জাতীয় দলের হয়ে খেলবেন, সুদূরতম কল্পনাতেও ভাবেননি। বাবা ছিলেন মোটর মেকানিক, মা ব্যাংকার। মায়ের আশা ছিল মালিঙ্গাও ব্যাংকার হবে। পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন। অঙ্কের দিকে ঝোঁক ছিল খুব। নিজ গ্রামের দেবাপাথিরাজা কলেজ থেকে গলের বিদ্যালোকা কলেজে যাওয়ার পর থেকে মালিঙ্গার জীবনের মোড় পাল্টে যাওয়ার শুরু। এই কলেজে এসেই ১৭ বছর বয়সে প্রথম ক্রিকেট বল হাতে নিলেন। খুব ভারী লেগেছিল, ভেবেছিলেন বোলিংই করতে পারবেন না। কিন্তু কলেজের হয়ে দ্বিতীয় ম্যাচেই নিলেন ছয় উইকেট। ওই ম্যাচে আম্পায়ার ছিলেন গলের বিখ্যাত মাহিন্দা কলেজের ক্রিকেট শিক্ষক কীর্তি ধর্নাপ্রিয়া। পরদিনই মাহিন্দার কলেজে যাওয়ার আমন্ত্রণ পেলেন, সুযোগ লুফে নিতে দেরি করেননি।মালিঙ্গার আজকের মালিঙ্গা হয়ে ওঠার সবচেয়ে বড় কৃতিত্ব শ্রীলঙ্কার সাবেক পেসার চম্পকা রামানায়েকের (বাংলাদেশের সাবেক বোলিং কোচ, এখন শ্রীলঙ্কার বোলিং কোচ)। এক প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে মালিঙ্গার বলে ব্যাটিং করে বল চোখেই দেখলেন না চম্পকা। সেদিনই আমন্ত্রণ জানালেন ক্রিকেট ফাউন্ডেশন অব শ্রীলঙ্কায়। ওখানে মাস তিনেক ট্রেনিং করলেন মালিঙ্গা। চম্পকার পরামর্শে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলে ট্রায়ালে গিয়েছিলেন। তিন ওভারে তিন উইকেট নেওয়ার পরও সুযোগ মিলল না। প্রচণ্ড হতাশা নিয়ে ফিরলেন, তবে সাহস জোগালেন চম্পকা। গল ক্রিকেট ক্লাবের কোচ কাম প্লেয়ার চম্পকার ঘাড়ের চোটের সুযোগে ২০০১ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়ে গেল মালিঙ্গার। অভিষেকেই ছয় উইকেট, এরপর আর পেছনে তাকাতে হয়নি। ওই বছর তাঁকে জাতীয় দলের নেটে নিয়ে গিয়েছিলেন চম্পকা। বল বুঝতে না পেরে নানা জায়গায় আঘাত পেলেন কয়েকজন, পরে তাঁর বোলিংই খেলতে রাজি হলেন না কেউ! ২০০৪ সালে টেস্ট অভিষেক হয়ে গেল অস্ট্রেলিয়ায়। অভিষেকে ছয় উইকেট পাওয়ার পর শ্রীলঙ্কার ড্রেসিং রুমে গিয়ে তাঁকে একটি স্মারক স্টাম্প দিয়ে আসেন গিলক্রিস্ট, যেটি এখনো মালিঙ্গার জীবনের সবচেয়ে চমকপ্রদ অভিজ্ঞতা। একবার অ্যাকশন বদলে তাঁকে খানিকটা হাই আর্ম বোলিং করিয়েছিলেন চম্পকা। তবে গতি কমে যাওয়ায় আর ওপথে পা বাড়াননি কোচ। আজ এই অ্যাকশনের জন্যই তাঁকে খেলা দুরূহ। অদ্ভুতুড়ে অ্যাকশন, তবে কখনো প্রশ্ন ওঠেনি এই অ্যাকশন নিয়ে। মাহেলা জয়াবর্ধনে বলেন, যে জায়গা থেকে যেভাবে মালিঙ্গা উঠে এসেছেন, শ্রীলঙ্কার পরবর্তী সব প্রজন্মের জন্য এটা উদাহরণ হয়ে থাকবে।শুধু অ্যাকশন দিয়ে নয়, মালিঙ্গার ফ্যাশন-সচেতনতাও নজর কেড়েছে সবার। আগে প্রতি সিরিজেই চুলের স্টাইল পাল্টাতেন। এখন ঘনঘন পরিবর্তন করেন না, তবে কেশসজ্জায় প্রচুর সময় ঠিকই ব্যয় করেন। ২০০৭ বিশ্বকাপে বারবাডোজের এক ম্যাগাজিনের জরিপে হয়েছিলেন বিশ্বের সবচেয়ে আবেদনময় ক্রিকেটার। তাঁর ডান হাতটা যেন ক্যারিয়ারের জীবন্ত ডায়েরি। টেস্ট অভিষেকের তারিখ, ৪ বলে ৪ উইকেট নেওয়ার তারিখ, নিজের টেস্ট নম্বরের (৯৯) পাশাপাশি ট্যাটুতে আঁকা আছে তাঁর ক্রিকেট-দর্শন, ‘নিজের প্রতি বিশ্বাস।’ সম্প্রতি টেস্ট ও ওয়ানডেতে একশ উইকেট ছুঁয়েছেন, তবে স্বপ্ন তাঁর আকাশ ছোঁয়া। মালিঙ্গার নিজের ভাষায়, ‘সেই স্বপ্ন দেখি, যে স্বপ্ন দেখার স্বপ্নও একসময় দেখতাম না!’ আরিফুল ইসলাম