লাহোরে অল্প ক্ষমতাসম্পন্ন পাঁচটি বোমা বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত লাহোরে গতকাল শুক্রবার রাতে পাঁচটি অল্প ক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরণ ঘটে। তবে পুলিশ জানায়, এতে কেউ হতাহত হয়নি।শফিক গুজার নামের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘এগুলো ছিল অল্প ক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরণ। এতে কেউ আহত হয়নি। আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি।’শফিক গুজারের উদ্ধৃতি দিয়ে দৈনিক ডন আরও জানায়, বিস্ফোরণগুলো ঘটে এক সেকেন্ড পরপর। বিস্ফোরণগুলোর উদ্দেশ্য ছিল নিছক আতঙ্ক সৃষ্টি করা।