লাহোরে কারখানা ধসে দুজন নিহত, আটকা ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোর শহরে গ্যাস বিস্ফোরণে তিনতলা একটি কারখানা এবং পার্শ্ববর্তী দুটি বাড়ি পুরোপুরি ধসে গেছে। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও ৩০ জন আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিহতদের সংখ্যা বাড়তে পারে।জরুরি উদ্ধারকাজে নিয়োজিত একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানান, পাশের আরও দুটি ভবনসহ ওই কারখানাটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ওই এলাকার রাস্তা সরু হওয়ায় উদ্ধারকাজে ব্যবহূত ভারী যন্ত্রপাতি ঘটনাস্থলে নিয়ে যেতে কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে। তবে উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুই নারীও আছেন।জরুরি উদ্ধার তত্পরতা বিভাগের মুখপাত্র কেরামত আলী জানান, ভবনটি ধসে পড়ার সময় সেখানে ১৭ জন নারী ও ৪৫ জন পুরুষ শ্রমিক কাজ করছিলেন। ওই কারখানায় পশুদের চিকিত্সার সরঞ্জাম তৈরি করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কারখানায় সাধারণত ১৫০ জন কাজ করেন।আহাদ চিমা নামের একজন সরকারি কর্মকর্তা জানান, কারখানাটি সিলগালা করা ছিল। এর পরও সেখানে কীভাবে কাজ চলছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। কবে কী কারণে কারখানাটি সিলগালা করা হয়েছিল, তা এখনো পরিষ্কার নয়।আওয়াইস রাজা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ওই কারখানার পাশেই আমার বাড়ি। হঠাত্ করে খুব জোরে সব কিছু কেঁপে ওঠে। আমি ভেবেছিলাম, বোমা পড়েছে বুঝি।’