লাহোরে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোরে একটি জুতার কারখানায় আগুন লেগে আজ মঙ্গলবার সন্ধ্যায় ২২ জন শ্রমিক নিহত হয়েছেন। ডননিউজের খবরে বলা হয়, উদ্ধারকারী দল কয়েকজন আহত শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাঁদের মায়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক স্থানীয় এক টেলিভিশনকে বলেন, তাঁদের কাছে ১৮ জন শ্রমিকের মৃতদেহ এবং আগুনের কারণে সৃষ্ট গভীর ক্ষত নিয়ে পাঁচজন শ্রমিক এসেছেন।মিয়া মুন্সি হাসপাতালের একজন চিকিত্সক জানিয়েছেন, তাঁদের হাসপাতালে পাঁচটি মৃতদেহ এবং ১৩ জন আহত শ্রমিক এসে পৌঁছেছেন।মায়ো হাসপাতালের মেডিকেল অফিসার জাহিদ পারভেজ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।দমকলকর্মীরা বলছেন, গুলশান-ই-রবি এলাকার ব্যান্ড রোডের ওই কারখানায় আগুন লেগেছে বৈদ্যুতিক জেনারেটর থেকে। ডননিউজের খবরে বলা হয়, দমকলকর্মীরা কারখানার ৮৫ শতাংশ আগুন নিভিয়ে ফেলেছেন।