লি হি ওন দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া তাদের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক সেনা কর্মকর্তা লি হি ওনের নাম ঘোষণা করেছে। লি হি ওন সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম তায়ে-ইয়ংয়ের স্থলাভিষিক্ত হবেন। গত মঙ্গলবার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ইয়ংপিয়ং দ্বীপে গোলা নিক্ষেপ করে। ঘটনায় দক্ষিণ কোরিয়ার দুই মেরিন সেনা ও দুই সাধারণ নাগরিক নিহত হন। এ নিয়ে কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তর কোরিয়ার হামলা যথাযথভাবে মোকাবিলায় ব্যর্থ হয়েছেন—এই সমালোচনার পরিপ্রেক্ষিতে গত বুধবার দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী কিম তায়ে-ইয়ং পদত্যাগ করেন। প্রেসিডেন্ট লি মিয়াং বাক কিমের পদত্যাগপত্র গ্রহণ করেন। নতুন নিয়োগ পাওয়া প্রতিরক্ষামন্ত্রী লি হি ওন (৬১) একজন সাবেক চার তারকা জেনারেল। তিনি ২০০৫ সালে মার্কিন-দক্ষিণ কোরিয়া যৌথ বাহিনীর উপপ্রধান নিয়োজিত হন। ২০০৬ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন এবং একই সময় দেশটির প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা নিয়োজিত হন।—বিবিসি।