লিওনের জনপ্রিয়তায় ক্ষুব্ধ তসলিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানি লিওন। ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এই অভিনেত্রীর মূল পরিচয়—তিনি একজন পর্নো অভিনেত্রী। আগামী মাসেই বলিউডে অভিষেক হতে চলেছে তাঁর। চিত্রপরিচালক পূজা ভাটের ‘জিসম ২’ ছবিতে দেখা যাবে লিওনকে।ভারতে সানি লিওনের জনপ্রিয়তা এখন তুঙ্গে। গত বছর ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ৫’-এ অংশ নেন তিনি। এই শোতে অংশ নেওয়ার সময়ই বলিউডের চিত্রনির্মাতা ও প্রযোজক মহেশ ভাট তাঁকে জিসম ২ ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। নানা পণ্যের বিজ্ঞাপনে এখন নিয়মিতই দেখা যাচ্ছে তাঁকে।পর্নো তারকা লিওনের ভারতে জনপ্রিয়তা পাওয়ার বিষয়টা ভালো চোখে দেখছেন না বাংলাদেশের ‘বিতর্কিত’ লেখিকা তসলিমা নাসরীন। ১৯৯৪ সাল থেকে নির্বাসনে থাকা এই লেখিকা মনে করেন, লিওনকে জনপ্রিয় করে তোলার মাধ্যমে নিজেদের মেয়েদেরকেই আসলে পর্নো তারকা হতে উদ্বুদ্ধ করছে ভারতীরা।লিওনের জনপ্রিয়তায় হতাশা প্রকাশ করে এক টুইটার বার্তায় তসলিমা বলেছেন, যখন আপনি একজন পর্নো অভিনেত্রীকে সেলিব্রেটি বানিয়ে তুলছেন, আপনি আসলে আপনার মেয়েকে মহাকাশচারী, প্রকৌশলী বা চিকিত্সক হওয়ার স্বপ্ন না দেখিয়ে একজন পর্নো অভিনেত্রী হতে উদ্বুদ্ধ করছেন। সূত্র: জি নিউজ