প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটুকেপনার চূড়ান্ত বাংলা সিনেমার গদগদ কোনো সংলাপের মতো মনে হবে। কিন্তু তার পরও বলতে হচ্ছে, কলমের কালির সাগর হয়তো ফুরিয়ে যাবে, কিন্তু শেষ হবে না তাঁকে নিয়ে লেখা স্তুতির স্তূপ! হররোজ একই মানুষকে নিয়ে আর কত লেখা যায়! ক্রীড়া লেখিয়েরা লিখে লিখে ক্লান্ত। কিন্তু তিনি, লিওনেল মেসি, ক্লান্তি একটুও স্পর্শ করে না তাঁকে। কালকের ম্যাচের আগে এই মৌসুমে করে ফেললেন ৪৪তম গোল। পেরিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদোর ৪২ গোলের কীর্তি। সামনে এবার ব্রাজিলের রোনালদো (৪৭ গোল, ১৯৯৬-৯৭ মৌসুম)। মেসি কি পারবেন তাঁকে ছাড়িয়ে যেতে?