প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুরিখে সেদিন এসেছিলেন অভিনন্দন জানাতে, অভিনন্দিত হতে নয়। অনুষ্ঠান শুরুর আগের সংবাদ সম্মেলনেও বলে গেছেন, পুরস্কারটা তাঁর নয়, উঠবে জাভি নয়তো ইনিয়েস্তার হাতে। আর তাই শেষ পর্যন্ত যখন বর্ষসেরা হিসেবে ঘোষিত হলো তাঁরই নাম, চোখেমুখে ছিল বিস্ময়, ছিল আনন্দও। কিন্তু কেউ কেউ প্রশ্নও তুলল, যোগ্যতমর হাতেই উঠেছে তো সোনার বলটি? প্রশ্নকর্তাদের সংখ্যা নগণ্য হলেও প্রশ্নটি শুনতে নিশ্চয়ই ভালো লাগেনি লিওনেল মেসির। আর তাই স্পেনে ফিরে মাঠে নেমেই হ্যাটট্রিক।