লিওনেল মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলেই আগে দুহাত বাড়িয়ে দিলেন। অকৃত্রিম আবেগে চাপড়ে দিলেন পিঠ। কী যেন বললেনও, শোনা গেল না। তবে এই ছবিটা মিলিয়ে দিল দুই যুগের দুই তারকার মধ্যকার ব্যবধানটি। কদিন আগে অশোভনীয় এক কথার লড়াই শুরু হয়েছিল দুজনের মধ্যে। লিওনেল মেসি তাই শুধু ফিফা ব্যালন ডি’অরই জিতলেন না, জিতলেন পেলের হূদয়ও। এই জয়ের অনেক পরিসংখ্যানগত ঐতিহাসিক তাৎপর্য আছে। টানা তিনবার ফিফা বর্ষসেরা যে কেউ হয়নি। টানা তিনবার ব্যালন ডি’অরও জিতেছেন ক্রুইফ-প্লাতিনির মতো কিংবদন্তিরা। তাঁদের কাতারে উঠে আসার তৃপ্তির সঙ্গে পেলের আলিঙ্গন—জুরিখের রাতটা যেন জয় করে নিলেন মেসি। এবং সবশেষে এ কথাও জানিয়ে দিলেন, এমন অনুষ্ঠানে আমি আবার আসতে চাই। অর্থাৎ মেসি-ম্যাজিক সামনে আরও চলবে!