লিখনের জন্য সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিডব্লিউ ডিগ্রি কলেজ মাঠে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সংগীতসন্ধ্যা। ব্লাড ক্যানসারে আক্রান্ত নাট্যকর্মী আনিসুজ্জামান লিখনের চিকিত্সার সাহায্যার্থে সুন্দরগঞ্জ শিল্পী সংগীত বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠ ঝিলিক, তিন চাকার তারকা ওমর আলী, বদরুন নেছা, মাইকেল আরিফ, কাকলী আহসান, রেজাউল হক ও আমজাদ হোসেন। চ্যানেল আই সেরা কণ্ঠ ঝিলিকের গান উপস্থিত দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে এক সুধী সমাবেশে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান সরকার, মঞ্জুরুল ইসলাম, সুন্দরগঞ্জ পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক, আহসানুল করিম প্রমুখ। প্রসঙ্গত, গাইবান্ধা শহরের সদর হাসপাতাল রোডের মৃত আবুল আসাদের ছেলে আনিসুজ্জামান লিখন পাঁচ মাস ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন রয়েছেন। সে একজন নাট্যকর্মী ও ভাওয়াইয়া একাডেমির যুগ্ম মহাসচিব আমজাদ হোসেন দীপ্তির ভাই।