লিজ চরিত্রে লিন্ডসে চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলিজাবেথ টেলরের জীবনী-নির্ভর নির্মিতব্য টিভি ধারাবাহিকে লিজ চরিত্রে লিন্ডসে লোহানই শেষ পর্যন্ত অভিনয় করছেন। অনেক দিন ধরেই এ চরিত্রটিতে অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন লিন্ডসে। এক খবরে রয়টার্স জানিয়েছে, ২৩ এপ্রিল সোমবার লাইফটাইম নেটওয়ার্ক লিজ টেলরের চরিত্রে লিন্ডসকে চূড়ান্ত করেছে। এর আগে লিন্ডসকে মাদক থেকে সরে আসাসহ চরিত্রটির জন্য বেশকিছু শর্তজুড়ে দিয়েছিল লাইফটাইম।এলিজাবেথ টেলর ও রিচার্ড বার্টনের রোমান্টিক প্রেমনির্ভর এ টিভি ধারাবাহিকটির নাম হবে ‘লিজ অ্যান্ড ডিক’।উল্লেখ্য, এলিজাবেথ টেলর রিচার্ড বার্টনকে দুইবার বিয়ে করেছিলেন।লিজ টেলরের চরিত্রে সুযোগ পাওয়া প্রসঙ্গে লিন্ডসে জানিয়েছেন, ‘আমি সব সময় লিজ টেলরের ভক্ত এবং তাঁকে সম্মান করি। চমত্কার অভিনেত্রী ছাড়াও তিনি দারুণ একজন মানুষ ছিলেন। তাঁর চরিত্রে অভিনয় করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’মার্চ মাসে এক সাক্ষাত্কারে লিজ টেলরের চরিত্রে অভিনয়ের তথ্য দিয়েছিলেন লোহান এবং মনরোর মতো পোশাকে একটি ছবি তুলে টুইটারে তা পোস্টও করেছিলেন। তবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি চলচ্চিত্রটির প্রযোজক ল্যারি থম্পসন। তিনি এ চরিত্রটির জন্য লিন্ডসকে কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন। অবশ্য এক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে লোহানের নাম ঘোষণা করেছে লাইফটাইম। হলিউডের ‘ব্যাড গার্ল’ হিসেবে এরই মধ্যে পরিচিতি পাওয়া লিন্ডসে সাম্প্রতিক সময়ে জেল, রিহ্যাব, মামলা-মোকদ্দমা নিয়েই ব্যস্ত।