লিজ বরাদ্দ নবায়নের জন্য আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার প্রত্যন্ত এলাকায় বিধায় আমার ভাইবোনদের লেখাপড়ার কথা বিবেচনা করে বাবা আমার তখনকার কর্মস্থল বগুড়া ক্যান্টনমেন্টের সন্নিকটে বগুড়া শহরে আমার মা ও ভাইবোনদের নিয়ে চলে আসেন। ১৯৭৭ সালে আমার প্রত্যন্ত অঞ্চলে বাড়ি, ভাইবোনদের লেখাপড়া ও আমি একজন মুক্তিযোদ্ধা বিধায় সেনাবাহিনীর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিষয় বর্ণিত অর্পিত সম্পত্তি অবৈধ দখলদারদের উচ্ছেদ করত আমার নামে তৎকালীন বগুড়া জেলা প্রশাসক মহোদয় কর্তৃক বরাদ্দ করা হয়। সেই থেকে সুদীর্ঘ ৩৪ বছর আমি ও আমার মা-বাবা, ভাইবোনসহ ওই বাড়িতে বছরভিত্তিক লিজ বরাদ্দের মাধ্যমে বসবাস করে আসছি। উল্লেখ্য, আমি ওই বাড়ির হালনাগাদ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দপ্তর কর্তৃক নির্ধারিত ভাড়া পরিশোধ করেছি। বর্তমানে বাড়িটি সম্পূর্ণভাবে আমার দখলে রয়েছে এবং আমি ও ছোট ভাই এই বাড়িতে বসবাস করছি।প্রতিবছরের মতো ১৪১৮ বাংলা সনে পুনরায় লিজ বরাদ্দের জন্য যথাসময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আবেদন করি। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও বাড়িটি লিজ বরাদ্দ নবায়ন করা হয়নি।আমি একজন মুক্তিযোদ্ধা বিধায় উপরিউক্ত বক্তব্যের আলোকে বিষয় বর্ণিত অর্পিত সম্পত্তিটি আমার অনুকূলে বাংলা ১৪১৮ সনের লিজ বরাদ্দ নবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।লে. কর্নেল (অব.) চৌধুরী ফরিদ আহমেদ রাজাবাজার, বগুড়া।