লিজ-শেন ওয়ার্নের ১ বিয়ে দুবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ মডেল ও অভিনেত্রী লিজ হার্লি ও তাঁর বাগদত্তা অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন আগামী বছর বিয়ের পিঁড়িতে বসছেন। বহুল আলোচিত এই বিয়ের মজার বিষয়টি হলো একবার নয়, দু-দুবার বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। ব্রিটেন ও অস্ট্রেলিয়া—এ দুই দেশেই তাঁদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে।সম্প্রতি হ্যালো ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে এমনটিই জানিয়েছেন লিজ ও শেন। দুটি অনুষ্ঠানেই বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানাবেন বলেও জানিয়েছেন তাঁরা। প্রথমবারের মতো একসঙ্গে সাক্ষাত্কার দিতে গিয়ে নিজেদের সম্পর্কে অনেক অজানা তথ্যও প্রকাশ করেছেন এ জুটি। লিজ ‘বিগ ব্লন্ড’সহ অন্তত এক ডজন কিম্ভূতকিমাকার ডাক নাম দিয়েছেন শেনের। অন্যদিকে লিজেরও অনেকগুলো ডাক নাম দিয়েছেন শেন, তবে শেন লিজকে ‘লুনা’ নামেই বেশি ডাকেন। এ প্রসঙ্গে শেনের ভাষ্য, ‘লিজের কাছ থেকে বিগ ব্লন্ডসহ অন্তত এক ডজন ডাক নাম পেয়েছি। নামগুলো খুবই আপত্তিকর হওয়ায় সেগুলো সবার সামনে বলতে চাচ্ছি না, বললে লজ্জায় লাল হয়ে যাব আমি। আমিও ওর অনেকগুলো ডাক নাম দিয়েছি। তবে লিজকে লুনা নামেই বেশি ডাকি।’ শেন সম্পর্কে লিজ বলেছেন, ‘শেনের সঙ্গে থাকলে প্রতিটি মুহূর্ত অনেক বেশি উপভোগ করি আমি। দেশ এবং পেশা বাদে তাঁর সঙ্গে আমার অনেক কিছুই মিলে যায়।’উল্লেখ্য, সাবেক স্বামী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী অরুণ নায়ারের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর গত বছরের অক্টোবরে শেনের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন লিজ হার্লি।