লিটল চ্যাম্পিয়ন আজমত হোসেইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি টিভির সা রে গা মা পা লিটল চ্যাম্পস প্রতিযোগিতায় বিজয়মুকুট পরল দশ বছরের আজমত হোসেইন। খুদে সংগীতপ্রতিভা খোঁজার এই অনুষ্ঠানে সে-ই ছিল সবচেয়ে কম বয়সী প্রতিযোগী। গত রোববার সেরা খুদে প্রতিভার স্বীকৃতি পাওয়ার পর দ্বিতীয় শ্রেণী পড়ুয়া আজমত বলল, ‘আমি খুব খুব খুশি। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে।’ আজমত এসেছে জয়পুর থেকে। সেখানকার আল-আমিন পাবলিক স্কুলে পড়ে সে। এখন সে কেবল লিখতে-পড়তে শিখছে। তবে মঞ্চে গান গাওয়ায় বেশ পরিপক্বতার পরিচয় দিয়েছে ছেলেটা—এই মন্তব্য বিচারকদের সবারই। সালমান খান তো ঘোষণাই দিয়েছেন, আজমতের পড়াশোনার ভার বহন করবেন তিনি। শাহরুখ খানের বাহবাও জুটেছে খুদে এই শিল্পীর ভাগ্যে। আইএএনএস।