লিটারপ্রতি ১ টাকা বাড়লেও, ভোক্তা পর্যায়ে বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুগ্ধ উত্পাদনকারীদের উত্সাহিত করতে তৃণমূল পর্যায়ে প্রতি লিটার তরল দুধের দাম ২৮ টাকা থেকে বাড়িয়ে ২৯ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সমবায়ীরা এক টাকা বেশি পেলেও এর ফলে ভোক্তা পর্যায়ে দাম বাড়বে না।আজ রোববার সমবায় অধিদপ্তর মিলনায়তনে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রোকেয়া সুলতানা, সমবায় অধিদপ্তরের নিবন্ধক সুরাইয়া বেগম, মিল্কভিটার চেয়ারম্যান অহিদউল্লাহ মোল্লাসহ সমবায়ী নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।সভায় মিল্কভিটার বিপণনব্যবস্থা আধুনিকায়ন, উত্পাদিত পণ্যের গুণগত মান উন্নয়নসহ বিরাজমান সমস্যার সমাধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।সভায় প্রতিমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়া, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দুগ্ধ শীতলীকরণ প্লান্ট স্থাপনের কাজ চলছে। এতে করে দুগ্ধ উত্পাদনকারী কৃষকেরা তরল দুধের নায্যমূল্য পাবেন।