লিটু ও হূদির ছেলে হিং আর মেয়ে টিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই সঙ্গে ছেলে ও মেয়ের বাবা-মা হলেন অভিনয়শিল্পী লিটু আনাম ও হূদি হক। তাঁরা ছেলের নাম রেখেছেন হিং আর মেয়ের নাম টিং। গত সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে হূদি হকের অস্ত্রোপচার হয়। যমজ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হূদিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ)। অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকালে হূদি হককে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসক সূত্রে জানা গেছে, প্রসূতি ও নবজাতকদের অবস্থা এখন যথেষ্ট ভালো। হূদি ও লিটু জানান, যমজ সন্তানের মা-বাবা হওয়ায় তাঁরা যথেষ্ট আনন্দিত। গতকাল বুধবার তাঁরা বাসায় ফিরে গেছেন।লিটু আনাম দীর্ঘদিন ধরে অভিনয় করছেন। আর হূদি হক অভিনয়ের পাশাপাশি নাটক লেখা এবং পরিচালনার সঙ্গেও জড়িত। হূদির বাবা ইনামুল হক ও মা লাকি ইনাম বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব।