লিদের পেসকেই ভয় বেলিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালান বোর্ডার থেকে শুরু করে পন্টিং, ব্রেট লি, জনসন—সবাই এক সুরে বলে দিয়েছেন, পেস বোলিংই অস্ট্রেলিয়ার মূল শক্তি। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে এই দাবির স্বপক্ষে জোরালো প্রমাণ দিয়েছেন লি, জনসন, টেইটরা। অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী পরশুর ওই ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিসও অস্ট্রেলিয়ার পেস বোলিংকেই সমীহ করছেন বেশি।চার বছর আগে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও শ্রীলঙ্কা খেলতে গিয়েছিল একজন অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারায় শিরোপায় আর হাত ছোঁয়াতে পারেনি টম মুডির শ্রীলঙ্কা। এবারও শ্রীলঙ্কার কোচিংয়ের দায়িত্ব একজন অস্ট্রেলিয়ানের কাঁধে। ফাইনাল, সেমিফাইনাল নয়, এবার গ্রুপ পর্বেই অস্ট্রেলিয়াকে পেয়ে গেছে শ্রীলঙ্কা।শনিবারের ওই ম্যাচ শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ান কোচের জন্য বড় এক পরীক্ষা। পরশু কেনিয়াকে নাস্তানুবাদ করে ছাড়লেও পাকিস্তানের কাছে ১১ রানের হারের ক্ষত এখনো শুকোয়নি লঙ্কানদের। লঙ্কান ক্রিকেট জনতাকে পাশে রাখার জন্য চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ই চাইবেন বেলিস। কিন্তু অস্ট্রেলিয়ার এই পেসার ত্রয়ী কি তাঁকে জিততে দেবেন?জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের ম্যাচে লি, টেইট, জনসনদের পারফরম্যান্স দেখে বেলিসের বিশ্বাস, প্রেমাদাসায় তাঁর ব্যাটিং লাইনআপের পরীক্ষা নেবে এই পেস বোলিং। ‘হাতে পেলে আপনি সেরা বোলারদেরই ব্যবহার করবেন এবং মূল শক্তি হিসেবে খেলাতে চাইবেন। পেস বোলিংই অস্ট্রেলিয়ার শক্তি। তারা ঠিক কাজটাই করছে। আমি মনে করি, এটা দুর্দান্ত’—বলেছেন বেলিস।অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের নেতৃত্বে রয়েছেন ইনজুরির বাধা পেরিয়ে ফিরে আসা ব্রেট লি। ৩৪ বছর বয়সে লির গতি হয়তো একটু কমেছে। তার পরও তাঁকে সামলানো সহজ নয় বলে মনে করেন ট্রেভর বেলিস। প্রেমাদাসায় ওই ম্যাচটি খেলা হবে নতুন তিনটি পিচের একটিতে। নতুন পিচ স্বাগতিক শ্রীলঙ্কাকেও বাড়তি সুবিধা দেয়নি। পাকিস্তানের কাছে পরাজয়ে এই পিচকে আত্মরক্ষার সামান্য ঢাল হিসেবে ব্যবহার হয়তো করা গেছে, কিন্তু এই ম্যাচের আগে নতুন পিচে খেলা হয়ে যাবে মোট চারটি। উইকেট অনেকটাই সহজ হয়ে যাবে। বেলিসের কথায়, আগের চেয়ে এখন এটি সহজ হয়েছে ব্যাটিংয়ের জন্য। উইকেট দ্রুতগতিরও হয়েছে। কিন্তু তার পরও শ্রীলঙ্কার অস্ট্রেলীয় কোচের উদ্বেগ অস্ট্রেলিয়ার ওই পেস বোলিং। ওয়েবসাইট।