লিন্ডসের ‘রহস্যময়’ নৈশভোজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ম্যানহাটনের ফিলিপ রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজ সেরেছেন চারবার অস্কার জয়ী হলিউডের বর্ষীয়ান চিত্রনির্মাতা উডি অ্যালেন ও ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে লোহান। লিন্ডসে-উডি অ্যালেনের এ নৈশভোজের বিষয়টি ‘রহস্যময়’ হিসেবে আখ্যা পেয়েছে বলেই জানিয়েছে ইঅনলাইন।এদিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে লিন্ডসের মুখপাত্র জানিয়েছেন, ‘হ্যাঁ, সম্প্রতি একসঙ্গে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন লিন্ডসে ও উডি।’ অবশ্য কী উদ্দেশ্যে তাঁরা সেখানে একত্র হয়েছিলেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি লিন্ডসের মুখপাত্র।এ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে লিন্ডসের মুখপাত্র বলেছেন, ‘উডির কাজ খুবই পছন্দ করেন লিন্ডসে। তিনি উডির বিশাল একজন ভক্ত।’এদিকে জানা গেছে, নিউইয়র্কের মার্সার হোটেল থেকে ফিলিপ রেস্তোরাঁয় লিন্ডসেকে নিয়ে এসেছিলেন উডির গাড়িচালক। সেখানে পৌঁছানোর পর উডির সঙ্গে গভীর আলোচনায় মগ্ন থাকতে দেখা গেছে লিন্ডসেকে। প্রায় এক ঘণ্টা সেই রেস্তোরাঁয় সময় কাটিয়েছেন তাঁরা।