লিন্ডাও সম্মেলনে অংশগ্রহণের জন্য আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির লিন্ডাও শহরে প্রতিবছর বসে নোবেল বিজয়ীদের মেলা। নোবেল বিজয়ীদের সেই সম্মেলনে সারা পৃথিবী থেকে বাছাই করা পাঁচ শতাধিক তরুণ বিজ্ঞানীও যোগ দেন। ২০০৭ সাল থেকে সেখানে অংশ নিচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা। এবারের সম্মেলনের বিষয় পদার্থবিজ্ঞান। ২০১২ সালের ১ থেকে ৬ জুলাই জার্মানির লিন্ডাও শহরে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে।লিন্ডাও সম্মেলনের নিয়মানুসারে, বাংলাদেশের প্রতিনিধিদের প্রাথমিকভাবে নির্বাচন করবে মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে একটি একাডেমিক কমিটি। দেশে নির্বাচিতদের তালিকা পাঠানো হবে জার্মানির লিন্ডাও ফাউন্ডেশনে। সেখান থেকে হবে চূড়ান্ত নির্বাচন, যা জানা যাবে আগামী ফেব্রুয়ারিতে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী ও গবেষকদের মনোনয়ন দেওয়া হবে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে ইন্টারনেটে। পদার্থবিজ্ঞান সম্পর্কিত বিষয়ের গবেষক, শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ঠিকানা www.lindau-bangladesh.org