লিফট ছিঁড়ে পড়ে শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাকরাইলে নির্মাণাধীন ভবনে লিফট ছিঁড়ে পড়ে চার শ্রমিক নিহত হওয়ার ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে ওই নির্মাণাধীন ভবনের ফোরম্যান আজগর আলী বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দণ্ডবিধির ৩০৪ ধারার ‘ক’ উপধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে বাদী মামলাটি করেন। এতে পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন—বিল্ডিং ফর ফিউচারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভিরুল হক, সাইড ম্যানেজার তানভিরুল হাসান, প্রকল্প ঠিকাদার গাজীবুর রহমান, প্রকল্পের জেনারেল ম্যানেজার আসলাম ও টাইলসের ঠিকাদার আবদুল হান্নান। এঁদের মধ্যে আবদুল হান্নানকে পুলিশ গ্রেপ্তার করেছে।গতকাল বৃহস্পতিবার ১০৪ কাকরাইলের নির্মাণাধীন বহুতল ওই ভবনের লিফট ছিঁড়ে গেলে চারজন শ্রমিক নিহত হয়।