লিফশুলজ তাহেরের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত ছিলেন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক লরেন্স লিফশুলজ কমিউনিস্ট। তাঁর সঙ্গে ছিলেন পিটার কস্টার নামের আরও একজন। এ দুই ট্রটস্কিপন্থী কমিউনিস্ট এ দেশে এসেছিলেন বিপ্লব করতে। ১৯৭৫ সালে লিফশুলজরা তাহেরের নেতৃত্বে সেনানিবাসে ঢুকে ৬০ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। পুরো ষড়যন্ত্রের সঙ্গে তাঁরা জড়িত ছিলেন।আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, এ সরকার স্বাধীনতা রক্ষা করতে পারছে না। দেশের অর্থনীতিও ভঙ্গুর অবস্থায় আছে। দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই। সংবাদপত্রে চলছে সরকারের আগ্রাসন। এ অবস্থায় আন্দোলন-সংগ্রামের আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে খালেদা জিয়ার নেতৃত্বে ঝাঁপিয়ে পড়তে হবে। এ জন্য সবাইকে এখনই প্রস্তুতি নিতে হবে।