লিবিয়ায় জেল থেকে ৬৫ বাংলাদেশির মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার তোয়াইশা জেলখানায় আটক ৬৫ জন বাংলাদেশি মুক্তি পেয়েছেন। অবৈধভাবে লিবিয়ায় অনুপ্রবেশ এবং কাজের বৈধ অনুমতিপত্র (আকামা) না থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।পরে টেলিফোনে আহসান কিবরিয়া প্রথম আলোকে জানান, লিবিয়ার সরকার মুক্তিপ্রাপ্তদের একটি বিশেষ পরিচয়পত্র দিয়েছে। ওই পরিচয়পত্র দিয়ে আগামী তিন মাসের মধ্যে তাঁরা তাঁদের পছন্দের যেকোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করতে পারবেন। দূতাবাসের পক্ষ থেকেও বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলে তাঁদের কাজের বন্দোবস্ত করার চেষ্টা চলছে। তবে এঁদের অনেকেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন।