লিবিয়ায় শিগগিরই হামলার ইঙ্গিত ফ্রান্সের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ায় দ্রুততম সময়ের মধ্যে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। গতকাল শুক্রবার রাতে জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিরাড অ্যারাউড এ কথা বলেন।জিরাড অ্যারাউড বলেন, ‘এ অভিযানে অংশ নেওয়া দেশগুলোর আগামীকাল (আজ) প্যারিসে একটি সভা আছে। সুতরাং আমি মনে করি, শেষ সংকেত পাঠানোর জন্য এটা হবে একটা ভালো মুহূর্ত। আমি অনুমান করি, এ সম্মেলনের পরই আমরা সেনা অভিযানে যাব।’বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, লিবিয়া বিষয়ে প্যারিসে আজ একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন ও আরব লিগের নেতারা অংশ নেবেন। এ সম্মেলনেই লিবিয়া বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে ধারণা করা হচ্ছে।