লিবিয়ার আদালতে সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গতকাল বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানের একটি আদালতে হাজির করা হয়েছে। একজন সরকারি কৌঁসুলির বিবৃতির বরাত দিয়ে গতকাল বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।২০১১ সালের শেষ দিকে আটক হওয়ার পর এই প্রথম সাইফকে দেশের একটি আদালতে নেওয়া হলো। সাইফের বিরুদ্ধে তথ্যপাচারের অভিযোগ আনা হয়েছে, যেসব তথ্য লিবিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। আদালতে সাইফের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মামলার বিচারকাজ আগামী মে মাস পর্যন্ত মুলতবি করেছেন আদালত।যুদ্ধাপরাধের অভিযোগে সাইফের বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) হুলিয়া রয়েছে। ওই আদালত সাইফকে হস্তান্তরের দাবি জানালেও লিবিয়ার সরকার তা নাকচ করেছে। সাইফের বিচার তারা দেশের আদালতেই করবে বলে জানিয়েছে।