লিবিয়া অভিযানে ব্রিটেন ও ফ্রান্সের হেলিকপ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া অভিযানে প্রথমবারের মতো ব্রিটিশ অ্যাপাচি ও ফ্রান্সের গ্যাজেলে হেলিকপ্টার অংশ নিয়েছে। ন্যাটোর বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে। ন্যাটো জানিয়েছে, ব্রিটিশ অ্যাপাচি ও ফ্রান্সের গ্যাজেলে হেলিকপ্টার লিবিয়ার বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে।অ্যাপাচি হেলিকপ্টার কয়েকটি সামরিক স্থাপনা, একটি রাডার ব্যবস্থা ও ব্রেগা শহরের কাছে একটি সামরিক তল্লাশিকেন্দ্র ধ্বংস করে দিয়েছে। ন্যাটো জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী তারা ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গত ২৭ মে ব্রিটেন তাদের অ্যাপাচি হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্ত নেয়।লিবিয়ার বিদ্রোহীরা গতকাল শুক্রবার দাবি করেছে, তারা পশ্চিমাঞ্চলের চারটি শহর দখলে নিয়েছে।