লিবিয়া থেকে আজ এ পর্যন্ত ফিরেছেন ২০০ বাংলাদেশি
লিবিয়া থেকে আজ বৃহস্পতিবার আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বেলা ১১টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে তাঁরা এসেছেন।ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র আসিফ মুনির প্রথম আলোকে জানান, আজ বেলা ১১টা পর্যন্ত ২০০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তিনি আরও জানান, বেলা দুইটা এবং বিকেল পাঁচটা নাগাদ দুটি বিশেষ ফ্লাইটে ১৭৪ জন করে বাংলাদেশির দেশে ফেরার কথা ছিল।কিন্তু ফ্লাইট দুটি আজ আসবে না। কাল শুক্রবার ভোরে ফ্লাইট দুটিতে ১৭৪ জন করে বাংলাদেশি ঢাকায় ফিরবে। এর আগে ভোর থেকে এমিরেটস ও গালফ এয়ারের কয়েকটি ফ্লাইটে বিচ্ছিন্নভাবে দুই-চারজন করে বাংলাদেশি দেশে ফিরেছেন।আসিফ মুনির প্রথম আলোকে জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিমানবন্দরে নামার পর তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়। এরপর বিআরটিসির বাসে করে তাঁদের বিভিন্ন বাসস্ট্যান্ডে পৌঁছে দেওয়া হয়।বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তা রাজেন দাস প্রথম আলোকে জানান, সকাল সাতটায় এমিরেটসের একটি ফ্লাইটে নয়জন এবং সোয়া নয়টায় আরেকটি ফ্লাইটে ১০ জন বাংলাদেশি ফিরেছেন।