লিবিয়া থেকে আজ ফেরত আসছেন ২০০৭ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়া থেকে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বিশেষ বিমানে করে আরও দুই হাজার সাতজন বাংলাদেশি দেশে ফেরত আসছেন। এর মধ্যে দুপুর পর্যন্ত ফেরত এসেছেন ৩৮৪ জন।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর বিকেলে প্রথম আলোকে বলেন, আজ ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মোট ১০টি ফ্লাইটে দুই হাজার সাতজন ফেরত আসবেন। গতকাল বুধবার ১০টি ফ্লাইটে ফেরত এসেছেন দুই হাজার ১৬৪ জন। এ নিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় বাংলাদেশে ফেরত এসেছেন ছয় হাজার ৫৭৭ জন।আর ২১ মার্চের মধ্যে মোট ফেরত আসবেন ১৯ হাজার ২৫৭ জন।