লিবিয়া থেকে আজ ফেরত এলেন ৭২৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে আজ শুক্রবার আরও ৭২৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) চারটি বিশেষ বিমানে করে তাঁরা সকালে দেশে ফেরেন। আইওএমের বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আজ সকালে চারটি ফ্লাইটে ৭২৪ জন দেশে ফেরত এসেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার ফেরেন দুই হাজার সাতজন। কাল শনিবার আটটি ফ্লাইটে আসবেন আরও এক হাজার ৮৪৮ জন।’আসিফ মুনীর জানান, ১ থেকে ১১ মার্চ পর্যন্ত মোট সাত হাজার ১৩৩ জন দেশে ফিরেছেন। এর মধ্যে তিউনিসিয়ার সীমান্ত থেকে পাঁচ হাজার ২৩৪ এবং মিসর সীমান্ত থেকে এক হাজার ৮৯৯ জন দেশে ফিরলেন। আর ১২ থেকে ২২ মার্চের মধ্যে মোট আসবেন ১৯ হাজার ৮০৮ জন। এই ১০ দিনে প্রতিদিন গড়ে দুই হাজার লোক আসবেন।