লিবিয়া থেকে আরও ১২১০ জন ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়া থেকে আজ শনিবার আরও এক হাজার ২১০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে তাঁরা দেশে ফেরেন।আইওএমের বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর প্রথম আলোকে বলেন, আজ সকালে দুটি এবং সন্ধ্যায় তিনটি ফ্লাইটে এক হাজার ২১০ জন দেশে ফিরেছেন। এর আগে গতকাল শুক্রবার চারটি ফ্লাইটে ফেরেন ৭২৪ জন। ১ থেকে ১২ মার্চ পর্যন্ত মোট আট হাজার ৩৪৩ জন বাংলাদেশি আইওএমের সহায়তায় দেশে ফিরেছেন।আসিফ মুনীর জানান, ১ থেকে ১১ মার্চ পর্যন্ত তিউনিসিয়ার সীমান্ত থেকে পাঁচ হাজার ২৩৪ এবং মিসরের সীমান্ত থেকে এক হাজার ৮৯৯ জন দেশে ফিরেছেন। ১৩ থকে ২২ মার্চের মধ্যে ফিরবেন আরও ১৯ হাজার ৮০৮ জন। এই ১০ দিনে প্রতিদিন গড়ে দুই হাজার লোক আসবেন।