লিবিয়া থেকে গ্রিসে প্রবেশের সময় তিন বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপে যাওয়ার পথে জাহাজ থেকে লাফিয়ে পড়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ আইওনিয়ান কিংয়ে চড়ে প্রায় এক হাজার ৩০০ লোক গতকাল শনিবার রাতে লিবিয়া থেকে ক্রিট দ্বীপের সোওদা বন্দরে পৌঁছায়।গ্রিসের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৪৯ জন বাংলাদেশি দড়ি বেয়ে জাহাজ থেকে নিচে নামার সময় সাগরে পড়ে যায়। ওই লোকজন অবৈধভাবে গ্রিসে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় ডুবে মারা যায় দুজন। অন্যজন শরীরের তাপমাত্রা অতিরিক্ত কমে যাওয়ায় তীরে পৌঁছানোর পর মারা যায়। এ ছাড়া অন্য ১৬ জন এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার বাকি ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় তিন বাংলাদেশির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।