লিবিয়া থেকে দেশে ফিরল ৬৭৪ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে আজ বুধবার বিকেল নাগাদ ৬৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁরা লিবিয়ার বিভিন্ন শহর থেকে তিউনিসিয়া ও মিসর সীমান্তে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকেই তাঁরা দেশে ফিরেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান।বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, দুুপুরে তিনটি বিশেষ ফ্লাইটে করে ৫২০ জন বাংলাদেশি তিউনিসিয়া ও মিসর সীমান্ত থেকে শারজা হয়ে দেশে ফেরেন। দুপুর দুইটা ১৬ মিনিটে, দুইটা ৩৬ মিনিটে এবং দুইটা ৪২ মিনিটে তিনটি ফ্লাইট এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। প্রবাসীরা বিমানবন্দরে নেমে কান্নায় ভেঙে পড়েন। সিলেটের শাহবুদ্দিন, নরসিংদীর সাইফুল, হবিগঞ্জের মাসুদ, নবাবগঞ্জের রবিউলসহ আরও অনেকেই প্রথম আলোকে বলেন, লিবিয়ার পরিস্থিতি ভয়াবহ। জীবন নিয়ে দেশে ফিরতে পেরে তাঁরা খুশি। এর আগে আজ ভোরে লিবিয়া থেকে ৩৬ জন বাংলাদেশি দেশে ফেরেন। ভোরে গালফ এয়ারের একটি ফ্লাইটে করে তাঁরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।প্রসঙ্গত, গত সোমবার ১০১ জন লিবিয়া প্রবাসী দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার ১১ জন ফিরেছেন।