লিবিয়া থেকে ফিরেছেন আরও ২১৪ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে আজ শুক্রবার আরও ২১৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে তাঁরা দেশে ফেরেন।আইওএমের মুখপাত্র আসিফ মুনীর প্রথম আলোক জানান, আজ ভোর পৌনে পাঁচটার দিকে গালফ এয়ারের একটি বিমানে ৪০ জন বাংলাদেশি দেশে ফেরেন। তাঁরা লিবিয়া থেকে মিসর সীমান্তে আশ্রয় নিয়েছিলেন। সকাল সাতটা ২৫ মিনিটে আইওএমের ভাড়া করা বিশেষ বিমানে এসেছেন আরও ১৭৪ জন বাংলাদেশি। এ ছাড়া আজ রাত সোয়া ১১টায় আরেকটি বিশেষ বিমানে আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে আসবেন। বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, এ ৩৮৮ জন ছাড়াও বিভিন্ন মাধ্যমে আজ আরও অন্তত ৪০০ বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।এর আগে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার ৫৪৮ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন। এঁদের মধ্যে আইওএমের সহায়তায় ৮৭৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।