লিবিয়া থেকে ফিরেছেন আরও ২২১৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে আরও দুই হাজার ২১৯ জন বাংলাদেশি আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ভাড়া করা সাতটি বিমানে তাঁরা দেশে আসেন বলে জানা গেছে। এ নিয়ে আইওএমের মাধ্যমে বাংলাদেশে আসলেন ২০ হাজার ৫৫৪ জন বাংলাদেশি।আইওএমের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা জানিয়েছেন, এখনো লিবিয়া থেকে কিছু বাংলাদেশি সীমান্ত অতিক্রম করছেন বলে খবর আসছে। অচিরেই তাঁদের পরিসংখ্যান সংগ্রহ করে সেবা ও প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে।আইওএম বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর সন্ধ্যায় প্রথম আলোকে জানান, আজ সাতটি ফ্লাইটে দুই হাজার ২১৯ জন দেশে ফিরেছেন। গতকাল আটটি ফ্লাইটে ফিরেছেন দুই হাজার ৫৭৪ জন। এভাবে আসা অব্যাহত থাকলে ২৭ মার্চের মধ্যে সীমান্তে যাঁরা আছেন, তাঁদের সবাইকে ফিরিয়ে আনা সম্ভব হবে। পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত সব মিলিয়ে ২৫ হাজারের মতো বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন। এর মধ্যে তিন হাজার ২৮৭ জন কোম্পানির মাধ্যমে বা নিজ উদ্যোগে ফিরেছেন। অন্যরা ফিরেছেন আইওএমের মাধ্যমে।