লিবিয়া থেকে ফিরেছেন আরও ২২৭২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত আরও দুই হাজার ২৭২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ভাড়া করা সাতটি বিশেষ বিমানে তাঁরা দেশে আসেন।আইওএমের বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর সন্ধ্যায় প্রথম আলোকে জানান, আজ দুপুর পর্যন্ত ছয়টি ফ্লাইটে এক হাজার ৭৬২ জন দেশে ফিরেছেন। সন্ধ্যা ছয়টায় আরেকটি ফ্লাইটে আসেন ৫১০ জন। রাতে আরও ফ্লাইট আছে। সব মিলিয়ে আজ তিন হাজার ৫০ জনের দেশে ফেরার কথা।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত সব মিলিয়ে ২৪ হাজারের মতো বাংলাদেশি ফিরেছেন। ১৭ মার্চের মধ্যে আরও অন্তত ১০ হাজার বাংলাদেশি ফিরে আসবেন বলে জানা গেছে।