লিবিয়া পরিস্থিতি জানাতে সচিবালয়ের নিয়ন্ত্রণকক্ষে আরও আটটি নম্বর
লিবিয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সচিবালয়ে খোলা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষে আজ শুক্রবার অতিরিক্ত আরও আটটি মোবাইল ফোনের নম্বর যোগ করা হয়েছে। যে কেউ এসব নম্বরে ফোন করে লিবিয়ার পরিস্থিতি জানাতে পারবেন।লিবিয়া পরিস্থিতির বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষের ঠিকানা হচ্ছে: ভবন নম্বর-৭, কক্ষ নম্বর-৪১৮, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ফোন নম্বর: ৭১৬৮৬০৬, ০১৯১৪৮৭১১১৮, ০১৫৫২৩৬৩৫৫১, ০১৮১৯২৬২১৭৫। এ ছাড়া আজ যে নম্বরগুলো যোগ করা হয়েছে, সেগুলো হলো: ০১৭১২২৪৫৯৮৬, ০১৯১২৮৯৯১০২, ০১৭১২২০৫১৫৫, ০১৭৩১০১৫২৫৭, ০১৮১৯২৬১৭৩৫, ০১৭১৫০২৯১২৩, ০১৬৭৮০০০১৩৭ ও ০১৭১৪০৪০০৯৩। এ ছাড়া যে কেউ [email protected], [email protected] [email protected] এই ঠিকানায় মেইল করতে পারবেন।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ আজ বিকেলে প্রথম আলোকে জানান, নতুন এই নম্বরগুলোতেও ফোন করে যে কেউ তথ্য জানাতে পারবেন। তিনি আরও জানান, নিয়ন্ত্রণকক্ষে এখন পর্যন্ত কেবল দেশে থাকা স্বজনেরাই ফোন করছেন। লিবিয়া থেকে পরিস্থিতি এখনো সেভাবে জানা যাচ্ছে না। তবে সচিবালয়ের ৭১৬৮৬০৬ নম্বরটি ২৪ ঘণ্টাই খোলা থাকবে।