লিবিয়া-প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, সংঘাতবিক্ষুদ্ধ লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আজ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির পক্ষে উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন।সাংসদ সিরাজুল আকবরের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, লিবিয়ায় থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং শ্রম ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী সে দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।