লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও মিসরের বিশেষ বাহিনী লিবিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ কথা দাবি করা হয়েছে। লিবিয়ার বিদ্রোহীদের নাম প্রকাশে অনিচ্ছুক একজনের সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ওই বিদ্রোহী গত বৃহস্পতিবার পূর্ব লিবিয়ার একটি বিশেষ জায়গায় রকেট চালনার প্রশিক্ষণ নিয়েছেন। যুক্তরাষ্ট্র ও মিসরের বিশেষ সেনারা ওই প্রশিক্ষণস্থলে উপস্থিত ছিল বলেও ওই বিদ্রোহী জানান। তিনি আরও জানিয়েছেন, গত বৃহস্পতিবার মিসর থেকে রকেটের একটি চালান লিবিয়ার পূর্বাঞ্চলের বিদ্রোহীদের কাছে এসেছে। তবে এই রকেটের উত্স মিসর কি না, তা তিনি নিশ্চিত করেননি।