লিবিয়ার বিদ্রোহীদের এখনই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র এখনই লিবিয়ার বিদ্রোহীদের সংগঠন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে (এনটিসি) দেশটির আইনসংগত সরকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে না।আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে বিদ্রোহীদের জ্যেষ্ঠ এক নেতা হোয়াইট হাউস পরিদর্শনের পর আজ শনিবার এ ঘোষণা দেওয়া হয়।বিদ্রোহীদের বেনগাজিভিত্তিক সংগঠন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) ডেপুটি প্রধান মাহমুদ জিবরিল গতকাল শুক্রবার হোয়াইট হাউসে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় অন্যান্যের মধ্যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টম ডনিলন উপস্থিত ছিলেন।এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ডনিলন জিবরিলকে বলেন, যুক্তরাষ্ট্র এনটিসিকে লিবিয়ার জনগণের আইনগত ও বিশ্বাসযোগ্য মুখপাত্র মনে করে।বিবৃতিতে আরও বলা হয়, ফ্রান্স, ইতালি ও কাতারের মতো যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এনটিসিকে একই ধরনের স্বীকৃতি দিতে চায় না।হোয়াইট হাউসের মুখপাত্র যে কারণে এ ধরনের পদক্ষেপকে ‘অপরিপক্ব’ হিসেবে উল্লেখ করেন।এর আগে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক বার্তায় ন্যাটো সেনাদের উদ্দেশে বলেন, তিনি এমন এক স্থানে রয়েছেন যেখানে তারা পৌঁছাতে পারবে না।এ দিকে লিবিয়া সরকারের একজন মুখপাত্র দাবি করেন, কর্নেল গাদ্দাফি এখন শারীরিক ও মানসিকভাবে বেশ ভালো আছেন। বিবিসি।