লিবিয়ার বিদ্রোহীদের জন্য ২৫০ কোটি ডলারের মার্কিন সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র লিবিয়ার বিদ্রোহীদের ২৫০ কোটি ডলার সাহায্য দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সাংবাদিকদের এ তথ্য জানান।হিলারি ক্লিনটন সাংবাদিকদের বলেন, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী লিবিয়ার বেসামরিক জনগণকে নিরাপত্তা প্রদানের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে এ অর্থ প্রেরণ করা হচ্ছে।মার্কিন প্রেসিডেন্টের বিশেষ তহবিল থেকে রসদ ও খাদ্যসামগ্রী বাবদ লিবিয়ার বেনগাজিতে বিদ্রোহীদের ট্রানজিশনাল ন্যাশনাল সিকিউরিটির কাছে এ অর্থ প্রেরণ করা হবে বলে জানানো হয়েছে। তবে বিদ্রোহীদের অস্ত্র খাতে সহযোগিতা দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন। লিবিয়ার বিদ্রোহীদের সরাসরি সামরিক সহযোগিতা দেওয়া হবে কি না, তা নিয়ে ওয়াশিংটনে এখনো বিতর্ক চলছে। কয়েক দফা সিদ্ধান্ত বদলের পর ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্রোহীদের প্রাথমিকভাবে চিকিত্সা সরঞ্জাম, পোশাক, তাঁবু, বেতার যোগাযোগ যন্ত্র এবং হালাল খাবার সরবরাহ করা হবে। অধিকাংশ রসদ সামগ্রী পেন্টাগনের বর্তমান মজুদ থেকে সরাসরি পাঠানো হবে।হোয়াইট হাউস থেকে লিবিয়ার বিদ্রোহীদের অর্থ সহযোগিতার একটি বিবরণী এরই মধ্যে লিখিত আকারে কংগ্রেসকে জানানো হয়েছে।