লিবিয়ার ব্রেগা শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বিদ্রোহীরা আজ শনিবার দেশটির তেলসমৃদ্ধ ব্রেগা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। বিদ্রোহী, প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের প্রতিবেদক লিবিয়ার বেনগাজি থেকে এ কথা জানিয়েছেন।গুরুত্বপূর্ণ ব্রেগা শহরটি ত্রিপোলি থেকে মাত্র ৫০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনাবাহিনী ব্রেগা শহর থেকে পিছু হটে যেতে বাধ্য হয়েছে। ফলে বিদ্রোহীরা কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই শহরটিতে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসকেন্দ্র দখলে নিতে সক্ষম হয়েছে।ইতিমধ্যে তারা আজ-জাওইয়া ও জিলতান শহরেরও দখল নিয়েছে।